নিহত ইব্রাহীম খলিল উত্তর চর চান্দিয়া এলাকার ইকবাল হোসেনের ছেলে।
শিশুটির চাচা জামাল উদ্দিন জানান, বুধবার বিকেলে ইব্রাহীমকে নাস্তা খাইয়ে তার মা বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলতে রেখে পাশের রান্নাঘরে কাজ করছিলেন। এসময় পরিবারের অজান্তে শিশুটি ঘরের পাশের পুকুরে চলে যায়।
কিছুক্ষণ পর কাজ শেষ করে ছেলেকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ঘরের পাশের পুকুরে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্যাকমো মো. আবদুল কুদ্দুস বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’




