২০২৬ ফিফা বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করে সদ্যই দেশে ফিরেছিলেন এই তরুণ তুর্কি। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার। জাতীয় দলের জার্সিতে মোট ৯টি ম্যাচ খেলেছিলেন অ্যাডামস। শনিবার ক্লাবের সাথে ইউরোপীয় প্রাক-মৌসুম সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই এলো এই আকস্মিক ও হৃদয়বিদারক খবর।
তবে মৃত্যুর কারণ নিশ্চিত করেননি কেউ। এই উদীয়মান তারকার অকাল প্রয়াণে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনসহ বিশ্বজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন ফুটবল ভক্ত, সতীর্থ, এবং ক্রীড়া ব্যক্তিত্বরা।





