
কৃষক-ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না— কারণ ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী
কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, এসব কার্ডের জন্য দেশের অর্থনীতি আরও সচল হবে। আজ (বুধবার, ১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব যুক্তরাজ্যের অর্থনীতিতে, বাড়ছে উদ্বেগ
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারেও চাপ তৈরি হয়েছে; বেড়েছে গ্যাস বিল, দৈনন্দিন খরচ। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হচ্ছে। পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ, সামনে আরও কঠিন সময় আসতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

স্মার্ট নবায়নযোগ্য বিদ্যুৎ নিশ্চিতে ৩২.৮২ বিলিয়ন ডলারের রোডম্যাপ উপস্থাপন
বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে ‘শূন্য কৃষি জমি’ ব্যবহারভিত্তিক প্রাক্কলনের মাধ্যমে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলারের বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগে জ্বালানি সার্বভৌমত্ব অর্জন করে বিশ্ববাজারের মূল্যের অস্থিরতা থেকে অর্থনীতির সুরক্ষা প্রদানের রোডম্যাপ দেয়া হয়েছে।

গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

স্বাধীনতার ৫৫ বছর: প্রাপ্তি-অপ্রাপ্তির সন্ধিক্ষণে বাংলাদেশ
৫৫ বছরের বাংলাদেশ। যার স্বাধিকার আন্দোলনের বুনন শুরু হয়েছিল অগ্নিঝরা মার্চে। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে উদিত হয়েছিল রক্তিম সূর্যের। পাঁচ দশক পেরিয়ে দেশের অর্জনের খাতায় সাফল্যের গল্প থাকলেও আছে নানা অপ্রাপ্তি আর আক্ষেপের সুর। বিশ্লেষকরা বলছেন, বৈষম্য দূর করে অর্থনীতি ও আর্থসামাজিক খাতে ন্যায্যতা প্রতিষ্ঠায় নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পাশাপাশি সুবিচার নিশ্চিতে সরকার ও রাজনৈতিক দলগুলোকেও ইতিবাচক ভূমিকা নেয়ার পরামর্শ তাদের।

গ্যাস-বিদ্যুৎ সংকটে বগুড়ায় গড়ে উঠছে না ভারী শিল্প কারখানা
গ্যাস সংকট, বিদ্যুতের অপর্যাপ্ততা ও সহজ ঋণ সুবিধা না থাকায় বগুড়ায় ভারী শিল্প কারখানা তৈরি হচ্ছে না বলছেন উদ্যোক্তারা। স্থানীয়দের দাবি, শিল্পায়ন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি ও উত্তরাঞ্চলের অর্থনীতি শক্তিশালী করতে ভারী শিল্প প্রতিষ্ঠা।

দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়: অর্থমন্ত্রী
দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ে বামনসুন্দর খাল খনন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনর্জীবিত করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে খালগুলো খনন করা হয়েছিল, বিগত সরকারগুলো সেগুলো সংস্কার বা পুনঃখননে কোনো দায়িত্ব পালন করেনি। অথচ দেশের কৃষিখাত ও অর্থনীতিতে এই খালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সরকার সেই কর্মসূচিই পুনর্জীবিত করছে।

ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তিনির্ভর: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর। বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়।

সদিচ্ছা থাকলে দ্রুত কাজ সম্ভব, ফ্যামিলি কার্ড তার প্রমাণ: অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ডের প্রসঙ্গ এনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যদি রাজনৈতিক উদ্দেশ্য ভালো থাকে ও জনগণের প্রতি দেয়া অঙ্গীকার বাস্তবায়নের সদিচ্ছা থাকে, তাহলে এমন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রতিটি পরিবারের কাছে পৌঁছাতে হবে। কিন্তু তা বাস্তবে হয়নি। এবার সেই সুফল পিছিয়ে পড়া মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।’ আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রামে ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন তিনি।

বছরের শেষে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার কোটি টাকার বেশি
২০২৫ সালের শেষ তিন মাসে ব্যাংক খাত থেকে ঋণ খেলাপি কমেছে ৮৭ হাজার কোটি টাকার ওপরে। বিশেষ পুনঃতফশিল ও আদায় জোরদারে গেল বছরের ডিসেম্বর শেষে কমে আসে খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রচলিত নীতি সহায়তার মাধ্যমে কমানো হয়েছে খেলাপি ঋণের পরিমাণ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ আদায়ে পুনঃতফসিল করা যেতে পারে, তবে তা গণহারে নয়।

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা: চাপ সামলাতে কোন পথে হাঁটবে সরকার?
অর্থনীতি পুনরুদ্ধারে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণার মধ্যেই নতুন করে শঙ্কা তৈরি করলো ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাত। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও সরবরাহে ঝুঁকি বাড়ায় চাপে পড়তে পারে দেশের অর্থনীতি। অর্থনীতিবিদরা বলছেন, এমন পরিস্থিতিতে স্বল্পমেয়াদি স্থিতিশীলতার পাশাপাশি পরিকল্পনায় রাখতে হবে বাস্তবভিত্তিক ও টেকসই কাঠামোগত পরিবর্তনের সুযোগ।