Recent event
চট্টগ্রাম বন্দর
ধর্মঘট স্থগিত ঘোষণা, চালু হলো চট্টগ্রাম বন্দর

ধর্মঘট স্থগিত ঘোষণা, চালু হলো চট্টগ্রাম বন্দর

নির্বাচন ও রমজানকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে: সাখাওয়াত হোসেন

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে: সাখাওয়াত হোসেন

আসন্ন সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা।

চট্টগ্রাম বন্দর সচল আছে: এস এম মনিরুজ্জামান

চট্টগ্রাম বন্দর সচল আছে: এস এম মনিরুজ্জামান

চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘটের মধ্যেও বন্দরের কার্যক্রম সচল রয়েছে বলে দাবি করেছেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই দাবি করেন।

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট; স্থবির আমদানি-রপ্তানি

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট; স্থবির আমদানি-রপ্তানি

দু'দিন দিন বিরতি দিয়ে বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটে আবারো স্থবির চট্টগ্রাম বন্দর। একই সাথে বন্ধ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসও। তাতে থমকে গেছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।

কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট

কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারীরা। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে চট্টগ্রাম বন্দরের সবধরনের পণ্য খালাসও। এতে একেবারেই বন্ধ হয়ে পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য।

বিদেশি অপারেটরকে ইজারা ইস্যুতে টানা কর্মবিরতি; ৬ দিনে অচল চট্টগ্রাম বন্দর

বিদেশি অপারেটরকে ইজারা ইস্যুতে টানা কর্মবিরতি; ৬ দিনে অচল চট্টগ্রাম বন্দর

এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেয়াকে কেন্দ্র করে শ্রমিক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলে উত্তাল চট্টগ্রাম বন্দর। ২৪ ঘণ্টায় কর্মমুখর থাকা বন্দর গত ৬ দিনে স্থবির হয়ে পড়েছে। জেটিতে সুনসান নীরবতা। পুরোপুরি বন্ধ পণ্য খালাস, ডেলিভারি ও রপ্তানি পণ্য শিপমেন্ট। প্রায় ১৩ হাজার রপ্তানি কনটেইনার জমেছে ডিপো ও বন্দরে। বলা যায় পুরোপুরি অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বার্থ অপারেটররা বলছেন, দৈনিক ক্ষতি ৩৫ লাখ টাকা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এ ধরনের কমপ্লিট শাটডাউন আগে কখনো হয়নি। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি।

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ায় বন্দর শ্রমিকদের কর্মবিরতি

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ায় বন্দর শ্রমিকদের কর্মবিরতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ায় কর্মবিরতি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। কর্মবিরতি শেষ হলেও দিনভর বড় ধরনের অচলাবস্থা তৈরি হয় বন্দরে।

লাইটারেজ জাহাজ সংকট:  চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস স্থবির, অর্ধশতাধিক মাদার ভেসেল আটকা

লাইটারেজ জাহাজ সংকট: চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস স্থবির, অর্ধশতাধিক মাদার ভেসেল আটকা

লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্যবাহী মাদার ভেসেল থেকে খালাস প্রায় বন্ধের উপক্রম। তিনদিনে কোনো লাইটারেজ জাহাজ না দেয়ায় পণ্য-বোঝাই অর্ধশতাধিক জাহাজ অলস বসে আছে। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। ওয়াটার ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন সেল বলছে, ঘন কুয়াশায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

কাল থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য ও খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ

কাল থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য ও খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ

চট্টগ্রাম বন্দরে আগামীকাল (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) থেকে একযোগে রপ্তানি পণ্য এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধের ঘোষণা দিয়েছে ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো। খরচ না পোষানোয় ডিপোগুলো আলাদাভাবে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে আমদানি, নেই জাহাজ জট

চট্টগ্রাম বন্দরে বেড়েছে আমদানি, নেই জাহাজ জট

নানা চ্যালেঞ্জ থাকলেও চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে পণ্য আমদানি। আগের তুলনায় জাহাজ বেশি আসলেও বহির্নোঙরে অপেক্ষায় থাকতে হচ্ছে না। ফলে ১০ মাসেই রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং করেছে বন্দর। বছর শেষে আগের রেকর্ড ভেঙ্গে নতুন মাইলফলক গড়ার অপেক্ষায় বন্দর। ইয়ার্ড ব্যবস্থাপনার উন্নয়ন, অটোমেশনসহ সামাগ্রিকভাবে বন্দরের দক্ষতা বাড়ায় এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরে থাইল্যান্ড থেকে আসা ট্রানজিট পণ্য আজই খালাস

চট্টগ্রাম বন্দরে থাইল্যান্ড থেকে আসা ট্রানজিট পণ্য আজই খালাস

ভুটানের সঙ্গে বাণিজ্য প্রসারে নতুন দুয়ার খুলছে। থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে আসা ভুটানের প্রথম ট্রানজিট পণ্যের চালান গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) খালাস হওয়ার কথা থাকলেও তা আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সম্পন্ন হচ্ছে। সব ঠিক থাকলে বিকেলেই কন্টেইনারটি ভুটানের উদ্দেশে রওনা দেবে। দুই মাস আগে চালানটি বন্দরে পৌঁছায়। সংশ্লিষ্টদের মতে, মাশুল ও ফি নির্ধারিত না থাকায় প্রথম চালান খালাসে সময় বেশি লাগলেও ভবিষ্যতে আর এমন সমস্যা হবে না।

চট্টগ্রাম বন্দরে ভুটানের প্রথম ট্রানজিট পণ্য চালান খালাস আজ

চট্টগ্রাম বন্দরে ভুটানের প্রথম ট্রানজিট পণ্য চালান খালাস আজ

বাংলাদেশ থেকে ভুটানের প্রথম ট্রানজিট পণ্য চালান খালাস হচ্ছে আজ (সোমবার, ২৪ নভেম্বর)। থাইল্যান্ড থেকে ২ মাস আগে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে আসে এ চালানটি। শুল্ক পরিশোধ ও ট্রানজিট ফি পরিশোধ শেষে বিকেলে কন্টেইনারটি ভুটানের দিকে রওনা হবে বলে জানিয়েছে সিএন্ডএফ প্রতিষ্ঠান এন এম ট্রেডিং।