দক্ষিণ লেবানন
লেবাননের হারিস ও গান্দুরিয়ায় ইসরাইলের বিমান হামলা

লেবাননের হারিস ও গান্দুরিয়ায় ইসরাইলের বিমান হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর হারিস, বেইত ইয়াহুন এবং আল গান্দুরিয়ায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননজুড়ে ইসরাইলের জোরালো হামলা অব্যাহত

দক্ষিণ লেবাননজুড়ে ইসরাইলের জোরালো হামলা অব্যাহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) দক্ষিণ লেবাননের জুয়াইয়া এলাকায় চালানো একটি ভয়াবহ হামলার পর নিখোঁজদের সন্ধানে আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ভোরে ফের উদ্ধার অভিযান শুরু করেছে লেবানন সিভিল ডিফেন্সের কর্মীরা। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় সেনাসদস্যসহ নিহত ২

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় সেনাসদস্যসহ নিহত ২

লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনত জবেইল জেলার খিরবেত সেলম এলাকায় ইসরাইলি বিমান হামলায় এক সেনাসদস্য ও তার ভাই নিহত হয়েছেন। আজ লেবাননের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহত ৪

দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহত ৪

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৫ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলের ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলা

দক্ষিণ লেবাননে ইসরাইলের ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলা

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার ইয়োমর আল-শফিক শহরে ইসরাইলি সেনাবাহিনী বর্তমানে ‘ভারী গোলাবর্ষণ’ করছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি সেনাদের পূর্ণ প্রত্যাহার ছাড়া কোনো চুক্তিতে সই করবে না লেবানন: নাওয়াফ সালাম

ইসরাইলি সেনাদের পূর্ণ প্রত্যাহার ছাড়া কোনো চুক্তিতে সই করবে না লেবানন: নাওয়াফ সালাম

দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার না করলে দেশটির সঙ্গে কোনো ধরনের সমঝোতা চুক্তি হবে না বলে সতর্ক করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। ফ্রান্স সফরকালে ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইলের দখলদারত্বের বিষয়টি নিয়ে কোনো আপস করা হবে না। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। গতকাল (বুধবার, ২২ এপ্রিল) একটি ‘লঞ্চ সাইট’ বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে ওই সদস্য নিয়োজিত ছিলেন বলে দাবি করা হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনী একটি কৌশলগত গুরুত্বপূর্ণ কাসমিয়েহ সেতু ধ্বংস করেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)। এনএনএ এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরাইলি হামলায় নিহত ২, আহত ১

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরাইলি হামলায় নিহত ২, আহত ১

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকালে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় আরব সালিম পাড়ায় একটি বাড়িতে ইসরাইলি অভিযানে দুজন নিহত হয়েছেন ও একজন আহত হয়েছেন। এনএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, বাড়িঘর ক্ষতিগ্রস্ত; আহত একাধিক

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, বাড়িঘর ক্ষতিগ্রস্ত; আহত একাধিক

দক্ষিণ লেবানের বাফলিয়েহ শহরে ইসরাইলি বিমান হামলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা-এনএনএ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের খুঁজছেন। এনএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ছয়; আগামী সপ্তাহে আলোচনা

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ছয়; আগামী সপ্তাহে আলোচনা

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্যমতে, দক্ষিণ লেবানের মারউব শহরে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরাইলি বিমান হামলায় ৩ নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।