
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ; আহত ১৫
নাটোরে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ কর্মী। গতকাল (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালপুর উপজেলার কচুয়া বাজারে ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি অফিসের সামনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করে।

নাটোরে সেনাবাহিনীর অভিযান, জার্মান শটগানসহ আটক ২
নাটোরে অভিযান চালিয়ে একটি জার্মান শর্টগান, রাইফেলের বডি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মদসহ তাপস কুমার এবং শ্রী প্রশান্ত নামের দুই যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল।

প্রশাসন একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বানের সময় যতই ঘনিয়ে আসছে, প্রশাসন তার রুপ দেখাচ্ছে, যেটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ। ১১ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ গেলেও প্রশাসন ব্যবস্থা নেয় না। প্রশাসন একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া বাস টার্মিনালে এনসিপির নির্বাচনি পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

বর্ষায় জীবন্ত চলনবিলে প্লাস্টিক দূষণে জীববৈচিত্র্য হুমকিতে
বর্ষা এলেই জীবন্ত হয়ে ওঠে চলনবিল। জলাভূমির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা। কিন্তু প্রকৃতির এ রূপের আড়ালেই দেখা গেছে উল্টো চিত্র। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্লাস্টিক বর্জ্য, যা ধ্বংস করছে বিলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য।

নাটোরের সিংড়ায় এনসিপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ
নাটোরের সিংড়ায় হামলা চালিয়ে এনসিপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও ২ কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (রোববার, ১ ফেব্রয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পোস্টাল ব্যালটে ভোটাধিকার পেয়ে উচ্ছ্বসিত নাটোরের প্রবাসীরা
প্রথমবার পোস্টাল ব্যালটে স্থানীয় ভোটারদের মতো ভোট দিতে পারায় খুশি নাটোর জেলার প্রবাসী বাংলাদেশিরা। তবে কমিশনের সময়ের মধ্যে পোস্টাল ব্যালট দেশে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। যদিও প্রবাসীদের ভোট সমন্বয়ে গঠন করা হয়েছে কমিটি।

নির্বাচন ঘিরে নাটোরের প্রত্যন্ত ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, বরাদ্দ ছাড়াই চলছে ব্যয়
নির্বাচন সামনে রেখে উত্তরের জেলা নাটোরের প্রত্যন্ত অঞ্চলের ভোটকেন্দ্রগুলোয় স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। ইসির নির্দেশনায় এরইমধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে প্রায় ৫০ শতাংশ। তবে, সিসি ক্যামেরা স্থাপনে সরাসরি ইসি বা দপ্তরের কোনো বরাদ্দ না থাকলেও ব্যয় বহন করা হচ্ছে বিকল্প ফান্ড থেকে।

নাটোর-১: বোনকে সমর্থন দিয়ে সরে গেলেন ভাই
প্রতীক বরাদ্দের পর ছোট বোন বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে এবং দলের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নাটোরে চার আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এখন পর্যন্ত নাটোরের চারটি আসনের মধ্যে জামায়াত মনোনীত প্রার্থীসহ মোট ৩জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে মনোনয়ন প্রত্যাহার ফরম জমা দেন তারা।

ভোটের সমীকরণে নাটোরের নারী ভোটাররা, কর্মসংস্থান ও স্বীকৃতিতে পিছিয়ে
ভোট এলেই নারী ভোটারদের নিয়ে নানা সমীকরণ আর হিসাব-নিকাশ হয় কৃষি প্রধান জেলা নাটোরে। এ জেলার জনসংখ্যার ৪৯ শতাংশ নারী হলেও বরাবরই পিছিয়ে কর্মসংস্থানের সুযোগ থেকে। সেই সঙ্গে কৃষি অর্থনীতিতে নারীরা ওতপ্রোতও ভাবে জড়িত থাকলেও তাদের ভাগ্যে মেলে না স্বীকৃতি।

নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ বন্ধের ঘোষণা
নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জেলা এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি। আজ (রোববার, ৪ জানুয়ারি) নাটোরের চকরামপুর এলাকায় একটি হোটেলে নাটোর এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
নাটোরের গুরুদাসপুরে পাওয়ার ট্রলির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আজ (শনিবার, ৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে নাজিরপুর–নাটোর আঞ্চলিক সড়কের জলারকান্দি এলাকায় পাওয়ার দুর্ঘটনা ঘটে।