আজ (শুক্রবার, ৭ আগস্ট) বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম এবং হুইপ রুহুল কুদ্দুস দুলু গণভবনের পাশে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন:
জানা যায়, বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় হুইপকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে ওই যুবক। ওই যুবক হুইপকে লক্ষ্য করে দু’বার গুলি করার চেষ্টা করে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান।
আটক যুবকের নাম পরিচয় এখনও নিশ্চিত করেনি পুলিশ। তবে তাকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়।





