জার্মান পর্যটকের ল্যাপটপ তিন দিন পর উদ্ধার

উদ্ধারকৃত ল্যাপটপ
উদ্ধারকৃত ল্যাপটপ | ছবি: সংগৃহীত
0

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি দোকানের কর্মচারীকে আটক করা হয়। তবে এখনো উদ্ধার হয়নি পর্যটকের ক্যামেরা।

গতকাল (রোববার, ১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের নিচাবাজারের নুর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ।

চুরি হওয়া ক্যামেরাটি উদ্ধারে অভিযান চলছে। এর আগে গত ৭ অক্টোবর বগুড়া থেকে লালমনি এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার।

এ সময় ভিআইপি বিশ্রামাগারে এক যুবকের কাছে ব্যাগ রেখে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে দেখেন, ব্যাগসহ উধাও ওই যুবক। পরে থানায় অভিযোগ করেন পর্যটক।

জেআর