
অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করাটাই আমাদের দলের এজেন্ডা: অমিত শাহ
সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে আরও একবার অনুপ্রবেশ ইস্যুতে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার স্পষ্ট বার্তা ‘আমাদের দলের এজেন্ডাই হল একেকজন অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে তাদের দেশের বাইরে বের করে দেওয়া।’

বিধানসভা নির্বাচন: টার্নিং পয়েন্ট ভবানীপুর আসন, সর্বোচ্চ আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে বরাবরই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কলকাতার ভবানীপুর আসন। এ আসনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’র প্রধান প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী। ভোটকে অবাধ, শান্তিপূর্ণ করতে এবার সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: মুসলিম ভোটারদের টানতে ব্যস্ত প্রার্থীরা
মুসলিমদের ভোটকে হাতিয়ার করেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত তৃণমূল ও বামপন্থি প্রার্থীরা। রাজ্যের ৩০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর ভোট ব্যাংক ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল। প্রধান বিরোধীদল বিজেপির বিরুদ্ধে মুসলিম নির্যাতনের অভিযোগও তুলছে তারা। আর বামপন্থি দলগুলোও মুসলিম ভোটারদের মন কাড়তে মরিয়া হয়ে উঠেছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: অভিনব প্রচারণায় প্রার্থীরা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী ২৩ ও ২৯ এপ্রিল ২৯৪ আসনে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২ আসনে ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট ২৯ এপ্রিল। ভোটগণনা ৪ মে। সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায়।

বিধানসভা নির্বাচনে প্রচারণা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজ আসন ভবানীপুর থেকেই আজ নির্বাচনি প্রচারণা শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এরই মধ্যে প্রচার শুরু করে দিয়েছেন একই আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

হাদিকে হত্যা করে ভারতে পালায় ফয়সাল করিম ও আলমগীর: পশ্চিমবঙ্গ পুলিশ
জুলাই আন্দোলনের মুখ এবং ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ (রোববার, ৮ মার্চ) ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‘চৌরঙ্গী’ উপন্যাসের স্রষ্টা শংকরের প্রয়াণ
চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্যের মত উপন্যাস উপহার দিয়ে দুই বাংলার সহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন, সেই মণিশংকর মুখোপাধ্যায় চিরবিদায় নিলেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাঠকের কাছে কেবল ‘শংকর’ নামেই পরিচিত এ সাহিত্যিকের মৃত্যকালে বয়স হয়েছিল ৯৩ বছর।

বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করলো ডব্লিউএইচও
চলতি বছর ভারতের পর এবার বাংলাদেশে প্রাণঘাতী নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) সংস্থাটি জানায়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার সংস্পর্শে থাকা ৩৫ জনকে রাখা হচ্ছে পর্যবেক্ষণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও নিশ্চিত করেছে, ভ্রমণের ইতিহাস না থাকলেও কাঁচা খেজুরের রস পান করেছিলেন ওই নারী। এমন পরিস্থিতিতে বিমানবন্দরগুলোতে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা চালু করেছে এশিয়ার বিভিন্ন দেশ।

আইপ্যাক অফিসে গোয়েন্দা অভিযান; উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি
তৃণমূলের নির্বাচন কৌশলী সংস্থা আইপ্যাকের অফিসে গোয়েন্দা অভিযানের জেরে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইশারায় তৃণমূলের ভোট কৌশল, গোপন নথি হাতিয়ে নিতে এসেছিল কেন্দ্রীয় সংস্থা, এমন অভিযোগ রাজ্যের মুখমন্ত্রী মমতার। ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার অভিযান প্রভাব ফেলতে পারে ভোটের মাঠেও।

কমতে পারে রাতের তাপমাত্রা; শুষ্ক থাকবে আবহাওয়াও
সারাদেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দিনের তাপমাত্রাও সামান্য কমবে। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে।

পাহাড় ধস ও আকস্মিক বন্যায় পশ্চিমবঙ্গে প্রাণহানি বেড়ে ২৮
টানা বৃষ্টির কারণে পাহাড় ধস ও আকস্মিক বন্যার কবলে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংসহ কয়েকটি জেলা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭
পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ধসে গেছে সংযোগ সেতু ও মহাসড়ক, ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের এবং দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এ ক্ষয়ক্ষতি এড়াতে দার্জিলিংয়ের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এরইমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।