
ইসরাইলের সঙ্গে মিলে যুদ্ধ; ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্রের লোকসান ২ বিলিয়ন ডলার!
ইরানে আক্রমণের মাধ্যমে আঞ্চলিক সংঘাতের প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ জবাবে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। আর গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্য ও অনুমান অনুযায়ী এ ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৯০২ বিলিয়ন ডলার।

ইরানে পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই: রাফায়েল গ্রোসি
ইরানে পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মহাপরিচালক রাফায়েল গ্রোসি। খবর এনবিসি নিউজের।

ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি—দাবি রাশিয়ার
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের আক্রমণ অব্যাহত রাখলেও মস্কো এখন পর্যন্ত ইরান কর্তৃক পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি। খবর আল জাজিরার।

ইরানে প্রেসিডেন্টের কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলার দাবি ইসরাইলের
তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

পাকিস্তানের আকাশসীমায় বাণিজ্যিক ফ্লাইট চলাচল আংশিক বন্ধ ঘোষণা
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের কারণে আঞ্চলিকভাবে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর অংশ হিসেবে মার্চ মাসের শেষ পর্যন্ত লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।

ইসরাইল ছাড়তে সাহায্য করার মতো ‘পরিস্থিতি নেই’: জেরুজালেমের মার্কিন দূতাবাস
জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরাইলে অবস্থানরত নাগরিকদের জানিয়েছে, তারা দেশ ছাড়ার জন্য সরাসরি সাহায্য করতে ‘অক্ষম’। খবর আল জাজিরার।

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবনেলরেজা
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী নিহত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রেভোলিউশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে নিয়োগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। খবর আলজাজিরার।

হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমকে ‘নির্মুল’ করা ইসরাইলের লক্ষ্য: কাটজ
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এখন তাদের ‘নির্মুলের লক্ষ্য’। খবর আল জাজিরার।

ইরানে হামলা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১৩ শতাংশ, অর্থনীতিতে ধসের শঙ্কা
ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যার প্রেক্ষিতে পুরো মধ্যপ্রাচ্যেই অস্থিরতা তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, রোববার (২ মার্চ) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৩ শতাংশ বেড়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে ধসের শঙ্কাও তৈরি হয়েছে।

জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান তিনি। পাশাপাশি এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।

ইসরাইলের হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯
ইসরাইলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত
যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এ সংঘাতে ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলায় খামেনি ছাড়া ইরানের আরও ৪৮ জন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। ইরান এর প্রতিশোধ হিসেবে কেবল ইসরাইল নয়, বরং দুবাই, দোহা, বাহরাইন এবং কুয়েতের মতো শহরগুলোয়ও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের ওপর চালানো হামলায় অন্তত ১৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ইসরাইলের বেইট শেমেশ এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া মার্কিন সামরিক বাহিনী এই যুদ্ধে তাদের ৩ জন সেনাসদস্যের নিহতের খবর নিশ্চিত করেছে।