
পাবনায় আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর এলাকায় একটি আমবাগান থেকে মো. রহিম খাঁ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২২ জুন) সকালে কামারখন্দের কোনাবাড়ী মফিজ মোড় এলাকার মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ২২ জুন) সকালে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

টিসির ছয় দিনের মাথায় ঝোঁপ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ছয় দিন আগে নিখোঁজ হওয়া সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়ার (১৪)।

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

লালমনিরহাটে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসি নাজমুল প্রত্যাহার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১৮ পুলিশ সদস্য আহত হয়, এছাড়াও ডিসি এসপির গাড়ী ভাংচুর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

ময়মনসিংহে নদীতে মিললো শিশুর মরদেহ; পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নিশামনি (৫) নামের এক শিশুর মরদেহ কংস নদী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত দেখে তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। প্রাথমিকভাবে পুলিশও ধারণা করছে এটি ধর্ষণের ঘটনা হতে পারে।

বসিলা ব্রিজের নিচ থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর বসিলার ব্রিজের নিচ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তরুণের পকেটে পাওয়া পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল (রোববার, ১৪ জুন) বিকেল ৫টায় বসিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

দেশে ফিরলো লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ
দেশে ফিরলো লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ। গতকাল ( শনিবার, ৬ জুন ) রাত আড়াইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ নিতে আসেন নিহতদের স্বজনরা। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। পরিবার দুটির পাশে সহযোগিতার ঘোষণা দেয়া হয় সরকারের পক্ষ থেকে।

পাবনার পদ্মায় বস্তাবন্দি অজ্ঞাত শিশু মরদেহ উদ্ধার
পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগে প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

নেত্রকোণায় খাটের নিচ থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নেত্রকোণায় নিজ বাসার খাটের নিচ থেকে মনোয়ারা বেগম চায়না (৪৮) নামের এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ও এক ছেলে। গতকাল (সোমবার, ১ জুন) রাতে জেলা শহরের পৌরসভাধীন কাটলি এলাকার সাব-ঠিকাদার আবু চানের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভুট্টা ক্ষেতের পাশে নাসিমা (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ১ জুন) সকালে উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।