পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ইছাপুর গ্রামের বাসিন্দা।
তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সহকারী উপ-পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে ইসদাইরের ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী বাকপ্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ। অসুস্থতার কারণে তিনি পাঁচ দিনের ছুটিতে ছিলেন।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘আবু হানিফ একজন সহকারী উপ-পুলিশ পরিদর্শক। তিনি ১৯৯৬ সালে পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন। তিনি নারায়ণগঞ্জে যোগদান করেছেন ২০২৪ সালের ১১ নভেম্বর। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’




