টাঙ্গাইলে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইল শহরে সুফিয়া আক্তার বিথী (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২ আগস্ট) দুপুরে শহরের পারদিঘুলীয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হুমায়ন খালিদের মেয়ে ও দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয়রা জানান, সকালে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে সুরুতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম বলেন, ‘ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মুল রহস্য উদঘাটন হবে। তার আগে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।’

জেআর