
যুক্তরাজ্যে বাড়ছে অভিবাসনবিরোধী আন্দোলন, অভিযোগ বর্ণবাদ-ধর্মবিদ্বেষের
যুক্তরাজ্যজুড়ে বাড়ছে অভিবাসনবিরোধী আন্দোলন। বাড়ছে বর্ণবাদ ও ধর্মবিদ্বেষের অভিযোগ। মুখোশধারীদের সহিংসতা, সংস্কারপন্থিদের উত্থান আর রাজনৈতিক মেরূকরণ- সবমিলিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে অভিবাসী কমিউনিটির।

স্বাধীনতার দাবিতে তিন অঞ্চলের চুক্তি সই, ভাঙনের মুখে ব্রিটেন?
তাহলে কী ভেঙে যাবে যুক্তরাজ্য? স্বাধীনতার দাবিতে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের রাজনৈতিক প্রধানদের চুক্তি সই হয়েছে। নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নামের সামনে যুক্তরাজ্যের অখণ্ডতা রক্ষার চ্যালেঞ্জ। ডাবলিনের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্পের এক উস্কানিতেই সীমান্ত গণভোটের খুব কাছাকাছি নর্দার্ন আয়ারল্যান্ড; প্রশ্নের মুখে ওয়েস্টমিনস্টারের কেন্দ্রীয় শাসন কাঠামো। শেষ পর্যন্ত কী অপেক্ষা করছে নর্দান আয়ারল্যান্ডবাসীর ভাগ্যে? একই পথেই কী হাঁটবে স্কটল্যান্ড বা ওয়েলসও?

নিরাপত্তা শঙ্কায় দু’দিনেই সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে দু’দিন পরই সন্তানদের স্কুল পরিবর্তন করেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান।

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে রুশ হামলা; অল্পের জন্য রক্ষা বোরিস জনসনের
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং ইউরোপের শীর্ষ পর্যায়ের একাধিক নিরাপত্তা কর্মকর্তা স্টেশনটি অতিক্রম করার কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

যুক্তরাজ্যে আত্মহনন প্রবণতায় বাড়ছে উদ্বেগ, নেপথ্যে কী?
যুক্তরাজ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। সরকারি পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যে প্রতি ৪ জনের ১ জন মানসিক সমস্যায় ভুগছেন। আর আত্মহননে প্রতি ৯০ মিনিটে প্রাণ হারাচ্ছেন একজন। মানসিক স্বাস্থ্য সংকট, একাকিত্ব, সরকারি স্বাস্থ্যসেবায় ধীরগতিসহ নানা কারণে পরিস্থিতি জটিল হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মনোবিদরা।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে প্রথম নারী প্রধান; নিয়োগ পেলেন লিন্ডি ক্যামেরন
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইতিহাসে প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লিন্ডি ক্যামেরন। বর্তমানে ভারতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্বরত লিন্ডি ওলি রবিনসের স্থলাভিষিক্ত হবেন। পিটার ম্যান্ডেলসন কেলেঙ্কারির জেরে ওলি রবিনসকে বরখাস্ত করার পর এই নতুন নিয়োগের ঘোষণা দেয়া হলো। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ: অ্যান্ডি বার্নহাম
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্বকে আনুষ্ঠানিকভাবে অন্যায্য ও অবৈধ ঘোষণা করেছে দেশটির সরকার। মানিকন্ট্রোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি অবৈধ বসতির পণ্যে ৩ দেশের নিষেধাজ্ঞা, জবাবে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা তেলআবিবের
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গড়ে ওঠা অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞার ঘোষণার জবাবে পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ফকল্যান্ডে তেল উত্তোলনে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার; অধিকার রক্ষায় অনড় যুক্তরাজ্য
যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জে তেল উত্তোলনে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক জাতীয় ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন, যা লন্ডনের সঙ্গে বুয়েনস এইরেসের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে দিতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদেশি বিনিয়োগ আনতে প্রবাসীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার ও বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর এবার এমপি পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা স্টারমারের
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর এবার এমপি পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন কিয়ার স্টারমার। তাহলে কি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তিনি। না কি বেছে নিচ্ছেন অন্য পথ? অবশ্য এক বিবৃতিতে স্টারমার জানিয়েছেন, এখন তিনি আন্তর্জাতিক ইস্যুতে মনোনিবেশ করবেন। তবে তার এ ঘোষণায় লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হোলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনেই এবার বড় রাজনৈতিক পরীক্ষার মুখে পড়তে পারে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সরকার।

বুকিং জটিলতায় বাংলাদেশ হয়ে হজে যাচ্ছেন ব্রিটিশরা, প্রশ্নবিদ্ধ ভিসা-ইমিগ্রেশন প্রক্রিয়া
হজের প্রস্তুতি শুরু হলেও ব্রিটিশ মুসলিমদের দুশ্চিন্তা কাটছে না। সীমিত সৌদি কোটা ও নুসুকের বুকিং জটিলতায় অনেকেই হজের সুযোগ হারাচ্ছেন এবার। তাই কেউ কেউ বাংলাদেশ হয়ে হজে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। তবে এ ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন নিয়েও রয়েছে প্রশ্ন।