Recent event
শিক্ষা মন্ত্রণালয়
এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য তলব, মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য তলব, মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (Non-Government Educational Institutions) সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ জন শিক্ষকের বিস্তারিত তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)- এর মাধ্যমে ২০২৫ সালে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। মূলত এই শিক্ষকদের বর্তমান অবস্থা এবং এমপিওভুক্তি (MPO Listing) নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি বাসার ভাড়া–বিল পরিশোধে প্রমাণ দাখিলের নির্দেশ

সরকারি বাসার ভাড়া–বিল পরিশোধে প্রমাণ দাখিলের নির্দেশ

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে বরাদ্দ থাকা সরকারি বাসার ভাড়া ও বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের প্রমাণপত্র আবাসন পরিদপ্তরে নিয়মিত প্রেরণের নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা সম্প্রতি এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থায় এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার প্রজ্ঞাপন জারি; থাকছে যেসব সুযোগ

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার প্রজ্ঞাপন জারি; থাকছে যেসব সুযোগ

স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চবিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

রাজনৈতিক অস্থিরতায় আটকে আছে মানসম্মত শিক্ষাব্যবস্থা

রাজনৈতিক অস্থিরতায় আটকে আছে মানসম্মত শিক্ষাব্যবস্থা

গত কয়েক বছরে শিক্ষার হার কিছুটা বাড়লেও ঘাটতি রয়েছে মানসম্মত শিক্ষার, আর সেই সঙ্গে বেড়েছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও। অনেক সময় পরিবারের কাছ থেকে সার্পোট না পাওয়াও ঝরে পড়ার কারণ হিসেবে বলছেন অনেকে। আর সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, কারিকুলাম জটিলতা ও কর্মসংস্থানের ঘাটতিসহ নানা জটিলতায় আটকে আছে দেশের শিক্ষাব্যবস্থা।

শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু, কারা কত টাকা পাবেন?

শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু, কারা কত টাকা পাবেন?

দেশের সকল সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য আর্থিক অনুদান (Financial Grant) প্রদানের আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের এই অনুদান কার্যক্রমের আওতায় যোগ্য আবেদনকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (shed.gov.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

নতুন শিক্ষাবর্ষে ভর্তিতে আলাদা ফি নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা

নতুন শিক্ষাবর্ষে ভর্তিতে আলাদা ফি নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালায় মেট্রোপলিটন, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বেশি নিলে নেয়া হবে ব্যবস্থা। শিক্ষাবিদরা বলছেন, সরকার নিয়ম করলেও সঠিক তদারকি না থাকায় অতিরিক্ত ফি নেয়ার সুযোগ পায় অনেক প্রতিষ্ঠান। এবারও ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের তহবিলের জন্য ১০০ টাকা করে নেয়ার নিয়ম রাখা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকরা সাংবাদিকতা-ওকালতি করতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকরা সাংবাদিকতা-ওকালতি করতে পারবেন না

নতুন এমপিও নীতিমালা প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি অনেকে সাংবাদিকতা পেশায়ও জড়িত। কেউ আইনজীবী, আবার কেউ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। এতদিন এ কাজে কোনো আইনি বাধা ছিল না। ফলে এমপিওভুক্ত শিক্ষকরা মফস্বলে সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় জড়িত ছিলেন।

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির নতুন নীতিমালা: ক্যাচমেন্ট এলাকার ৪০% কোটা বহাল

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির নতুন নীতিমালা: ক্যাচমেন্ট এলাকার ৪০% কোটা বহাল

আগামী শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ক্যাচমেন্ট এরিয়ার ৪০ শতাংশ কোটা বহাল রেখেই নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গতকাল (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) জারি করা নীতিমালায় বলা হয়েছে, ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয়ের প্রধান প্রতিষ্ঠানসংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ক্যাচমেন্ট হিসেবে নির্ধারণ করতে পারবেন এবং ওই এলাকার শিক্ষার্থীরা লটারিতে আসন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ও হল সংসদের বিধান অনুমোদন দিলো শিক্ষা মন্ত্রণালয়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ও হল সংসদের বিধান অনুমোদন দিলো শিক্ষা মন্ত্রণালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের বিধান অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদের গঠন ও পরিচালন বিধিমালা অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে অনশন অব্যাহত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে অনশন অব্যাহত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

বাড়ি ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে অষ্টম দিনের আন্দোলন ও অনশন অব্যাহত রেখেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ (রোববার, ১৯ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষকদের দাবি নিয়ে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি নিয়ে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে এ কথা বলেন তিনি।

ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ব্যক্তির নামে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ১৬ কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয়স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলাম সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।