ইবোলা ভাইরাস
আফ্রিকায় ইবোলা সংক্রমণ: মহামারির আশঙ্কা, সিডিসির সঙ্গে কাজের আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আফ্রিকায় ইবোলা সংক্রমণ: মহামারির আশঙ্কা, সিডিসির সঙ্গে কাজের আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের নতুন স্ট্রেইন 'বুন্দিবুগিও'। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে অন্তত ৮০ জনের। ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াইশোর বেশি মানুষের শরীরে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) আশঙ্কা নতুন স্ট্রেইনের সংক্রমণ রোধে কোনো ভ্যাকসিন না থাকায় দ্রুত মহামারি আকার ধারণ কর‌তে পারে ইবোলা। আফ্রিকান সিডিসির সঙ্গে যৌথভাবে ইবোলা মোকাবিলায় কাজ করার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসে মৃত্যু কমপক্ষে ৬৫ জনের

কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসে মৃত্যু কমপক্ষে ৬৫ জনের

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নতুন করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মরণব্যাধিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৫ জনের। আক্রান্ত হয়েছে ২৪৬ জন। প্রতিবেশী রাষ্ট্র উগান্ডাতেও শনাক্ত হয়েছে ইবোলা রোগী। ছড়িয়ে পড়তে পারে সুদানেও।

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কঙ্গোতে ১৫ জনের মৃত্যু

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কঙ্গোতে ১৫ জনের মৃত্যু

মধ্য আফ্রিকান দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিকান অব কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ২৮ জনের শরীরের শনাক্ত হয়েছে এ ভাইরাস। মারা গেছেন অন্তত ১৫ জন ।