
প্রশ্ন ফাঁসকাণ্ডে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে চলা তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভের বিষয়ে এটিই তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘আন্দোলন থামবে না’; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় ‘ককরোচ’
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আন্দোলন কোনোভাবেই থামবে না বলে ঘোষণা দিয়েছেন এর নেতারা। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। এর আগের দিন গতকাল (সোমবার, ২০ জুলাই) নয়াদিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৮০ জন আহত হয়েছেন। এএফপির বরাত দিয়ে দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 reacts as he holds a picture of Sonam Wangchuk-320x167.webp)
সোনাম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে নিতে চান স্ত্রী; আদালতের শরণাপন্ন
ভারতের প্রখ্যাত অধিকারকর্মী সোনাম ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে সরিয়ে নেয়ার অনুমতি চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তার স্ত্রী। সোনাম ওয়াংচুককে ‘অবৈধভাবে আটকে’ রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রধান
ভারতের জয়পুরে একটি প্রতিবাদ কর্মসূচিতে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। এ ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ।
 founder Abhijeet Dipke-320x167.webp)
সিজেপির বিক্ষোভ: মুসলিম যুবকদের দূরে থাকার আহ্বান, ভাইরাল ছবি নিয়ে বিতর্ক
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে দেশটির মুসলিম যুবকদের দূরে থাকার আহ্বান জানানোর খবর প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এদিকে, যন্তমন্তরে সিজেপি সমর্থকদের ফেলে যাওয়া আবর্জনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রশ্ন ওঠেছে নেতিবাচক এসব ভাইরাল ভিডিও কি বিক্ষোভের দাবিগুলো থেকে মনোযোগ সরিয়ে নিতে কাজে লাগানো হচ্ছে? উল্টোদিকে, ভারতজুড়ে তেলাপোকার ছবিযুক্ত মুখোশ, পতাকা এবং টিশার্ট বিক্রি বেড়েছে।

সরকারের বিরুদ্ধে ওয়েবসাইট বন্ধের অভিযোগ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার
ভারতের ক্ষমতাসীন দলকে কটাক্ষ করে গড়ে ওঠা একটি অনলাইন ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিযোগ করেছেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সরকার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।