নিট সংকটে সিজেপির কাছে সময় চাইলো কেন্দ্রীয় সরকার

সিজেপির আন্দোলন
সিজেপির আন্দোলন | ছবি: সংগৃহীত
0

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কাছ থেকে সময় চেয়েছে ভারত সরকার। আজ (শনিবার, ২৫ জুলাই) বিকেলে এই ইস্যুতে সিজেপি’র প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসবেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। এদিকে দিল্লিতে আন্দোলনের জেরে অপসারণ করা হয়েছে ভারতের জাতীয় পরীক্ষা সংস্থার ৪৭ আধিকারিককে। এদিকে চলমান সংকট সমাধানে মূল্যবান পরামর্শ দেয়ায় নতুন এক ভিডিও বার্তায় তরুণদের ধন্যবাদ জানিয়েছেন মোদি।

অধিকার কর্মী সোনম ওয়াংচুক অনশন ভাঙার পর ককরোচ জনতা পার্টির সঙ্গে আপস নীতিতে হাঁটছে ভারত সরকার। সিজেপি’র দাবি অনুযায়ী নিরপেক্ষ ভেন্যু নয়া দিল্লির প্যাটেল হাউসের কন্সটিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। ২ ঘণ্টা বৈঠকের পর সিজেপি প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিনটি দাবি ও পরীক্ষা সংস্কার সংক্রান্ত পাঁচটি পরামর্শ দেন। বিপরীতে ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে ভারত সরকার।

তবে আজ বিকেলে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আরও একবার আলোচনায় বসবেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। যা উপস্থিতিতেই অনশন ভাঙন সোনম ওয়াংচুক।

তবে এখনও কাটেনি ধোঁয়াশা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে এখনই কিছুই ভাবছে না ভারত সরকার। আরও চাঞ্চল্যকর তথ্য সিজেপি এই ইস্যুতে আন্দোলন চালিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের ভিন্ন পরিকল্পনা আছে।

আরও পড়ুন:

এর আগে, মধ্যরাতের ফেসবুক ভিডিও বার্তায় ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তি দেয়ার জন্য খসড়া বিল তৈরির ঘোষণা দেন মোদি। এরপরই অনশন ভাঙেন সোনম ওয়াংচুক।

পাশাপাশি, মোদির ঘোষণার পর প্রশ্নপত্র ফাঁসে ১০ বছরের জেল ও ১০ কোটি রুপি জরিমানার বিধান রেখে খসড়া বিলে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যা শিগগিরই আইনে পরিণত হবে।

পাশাপাশি, মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের ধারাবাহিক ভুলত্রুটি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণভাবে অনলাইনে অর্থাৎ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় রূপান্তরের পরিকল্পনা এবং পরীক্ষার্থীদের তথ্যের সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত জানতে চেয়েছে শীর্ষ আদালত।

এদিকে দিল্লিতে নিরাপত্তাজনিত কারণে টনা তৃতীয় দিনের মতো ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কবে নাগাদ এই পরিষেবা চালু হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

এসএস