আজ (রোববার, ২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১৭৮ জন, গুলশান বিভাগ ৫৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১ টি ব্যবহৃত গুলির অংশ, ৩ টি চাকু, ৮ টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম, ২১ পুরিয়া গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ১ টি প্রাইভেটকার, ১ টি মোটরসাইকেল, ১২ টি মোবাইলফোন, ৩২০ টি ২০০ টাকার জালনোট, ১ টি সিপিইউ, ১ টি স্ক্যানার, ১ টি মাউস, ১ টি কীবোর্ড, ১০,১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গতকাল (শনিবার, ২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন





