জুলাই পদযাত্রা
গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ: সারজিস

গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ: সারজিস

গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও অবৈধ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (সোমবার, ২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার শহিদ মিনার চত্বরে পথসভায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় এ মন্তব্য করেন তিনি।

সরকার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ব্যর্থ: হাসনাত

সরকার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ব্যর্থ: হাসনাত

বর্তমান সরকার ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেনে।

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে, পরিবর্তন আসেনি: হাসনাত

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে, পরিবর্তন আসেনি: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সাথে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এই জিনিসগুলো শুধু হাতবদল হয়েছে। আগে একটা পক্ষ মাদক ও মামলা বাণিজ্য করতো, এখন আরেকটি পক্ষ করছে।

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জুলাই সনদ বাস্তবায়ন হলেই সফল হবে জুলাই পদযাত্রা: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন হলেই সফল হবে জুলাই পদযাত্রা: নাহিদ ইসলাম

জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন হলেই জুলাই পদযাত্রা সফল হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল (বুধবার, ৩০ জুলাই) কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশব্যাপী জুলাই পদযাত্রার শেষে বুধবার রাতে বাংলামটরের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছায় এনসিপির গাড়িবহর। সাভারে পথসভার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় এই কর্মসূচির। গোপালগঞ্জে সশস্ত্র হামলা ও মাইলস্টোন ট্র্যাজেডির কারণে যে জেলাগুলোতে পদযাত্রা করা সম্ভব হয়নি, সেগুলোতে ৫ আগস্টের পর পদযাত্রার মাধ্যমে ৬৪ জেলার জনগণের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও পদযাত্রার সময় দুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা; নিরাপত্তায় মোতায়েন ৯ শতাধিক পুলিশ সদস্য

টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা; নিরাপত্তায় মোতায়েন ৯ শতাধিক পুলিশ সদস্য

‘দেশ গড়ার প্রত্যয়ে’ ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার টাঙ্গাইলে আয়োজিত কর্মসূচিকে ঘিরে শহরজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পদযাত্রা ও সমাবেশ সফল করতে ইতোমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে সড়কগুলো।

টাঙ্গাইলে কাল জুলাই অভ্যুত্থানের পদযাত্রা, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়

টাঙ্গাইলে কাল জুলাই অভ্যুত্থানের পদযাত্রা, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়

দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আগামীকাল (মঙ্গলবার, ২৯ জুলাই) এ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ আচরণ করছে না: নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ আচরণ করছে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনো নিরপেক্ষ আচরণ করছে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।

ময়মনসিংহে প্রস্তুত হচ্ছে জুলাই পদযাত্রার মঞ্চ

ময়মনসিংহে প্রস্তুত হচ্ছে জুলাই পদযাত্রার মঞ্চ

সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহেও আসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দরা। আগামীকাল (সোমবার, ২৮ জুলাই) এ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। এ সমাবেশে রেকর্ড সংখ্যক লোক সমাগমের উপস্থিতি হবে বলে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি।

এনসিপিতে যোগ দিন, সব সমস্যার সমাধান করা হবে: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগ দিন, সব সমস্যার সমাধান করা হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আশ্বস্ত করেছেন, তার দল এনসিপিতে যোগ দিলে, সব সমস্যার সমাধান করা হবে। জুলাই পদযাত্রার ২৭তম দিনে আজ (রোববার, ২৭ জুলাই) নেত্রকোণায় বক্তব্যের শুরুতেই অবহেলিত কিশোরগঞ্জের সুপেয় পানি, শিক্ষা, স্বাস্থ্য সংকট এবং হাওরের কৃষি ও কৃষকের নানা সমস্যার কথা তুলে ধরে নাহিদ বলেন, ‘এনসিপিতে যোগ দিন, সব সমস্যার সমাধান করা হবে।’

সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন শক্তি: নাহিদ ইসলাম

সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন শক্তি: নাহিদ ইসলাম

বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানুষের অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকা ঠিক হবে না। অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করেছে। এছাড়া পুলিশ হত্যার দায় ‘২৪ এর যোদ্ধাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়।

বিমান বিধ্বস্তের ঘটনায় তিন জেলার পদযাত্রা স্থগিত করলো এনসিপি

বিমান বিধ্বস্তের ঘটনায় তিন জেলার পদযাত্রা স্থগিত করলো এনসিপি

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল (মঙ্গলবার, ২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেয়ার কথা ছিল। এছাড়া আজ ফেনীতে অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচিও স্থগিত করা হয়েছে।