চূড়ান্ত হয়নি জাতীয় দলে হেড কোচ, সিদ্ধান্ত ১৫ মে

বাফুফে ভবন
বাফুফে ভবন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও চূড়ান্ত করতে পারেনি জাতীয় দলের নতুন হেড কোচ। গতকাল (রোববার, ১০ মে) ন্যাশনালস কমিটির মিটিং শেষে তাবিথ আউয়াল জানিয়েছেন, আগামী ১৫ মে ই জানা যাবে নতুন কোচের নাম। নিয়োগ দেয়া কোচের সঙ্গে অনলাইনে চুক্তি করা হবে সেদিনই।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়ে গত শুক্রবার গণমাধ্যমকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, রোববারের মধ্যেই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আর ১৫ মে,র মধ্যে কোচ নিয়োগ দিয়া হবে।

রোববার সকাল থেকেই তাই গণমাধ্যমের নজর ছিলো বাফুফের দিকে। তবে বাফুফে ভবনে নয়, ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা হেড কোচ চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেন রাজধানীর একটি রিসোর্টে।

একে একে সবাই আসলে সময়মতোই শুরু হয় মিটিং। প্রায় ২ ঘণ্টা আলোচনা পরও কাঙ্ক্ষিত সুখবর দিতে পারেনি বাফুফে। কোচ নিয়োগ প্রক্রিয়া ও অনলাইনে চুক্তি চূড়ান্ত হবে ১৫ মে।

আরও পড়ুন

বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা অনেকের সঙ্গে কথা বলছি। আর সব কিছু প্রক্রিয়াধীন আছে। আশাকরি আগামী ১৫মে অনলাইনে চুক্তি করা হয়ে যাবে।’

ক্রিস কোলম্যানসহ হাইপ্রোফাইল কোচরা তাদের পূর্ণাঙ্গ প্যানেল নিয়েই দায়িত্ব নিতে চান। তাদের এমন আগ্রহকে সাধুবাদ জানাচ্ছে বাফুফে। তবে পুরো প্যানেলকে বহন করার সক্ষমতা আছে কি না দেশের ফুটবলের সেই প্রশ্নও উঠেছে। বাফুফে সভাপতি বলছেন, আলোচনার মাধ্যমেই বিষয়টির সুরাহা করতে চান তারা।

তাবিথ আউয়াল বলেন, ‘আমরা একজন ভালো কোচ আনার জন্য আশাবাদী। সবার সঙ্গে আলোচনা হচ্ছে।’

বাফুফের কালক্ষেপনে যে ক’জন হাই প্রোফাইল কোচ শর্টলিস্টে আছেন তারা আগ্রহ হারাচ্ছেন বলে জানা গেছে। এরই মধ্যে নাম সরিয়ে অন্য একটি ক্লাবে যোগ দিয়েছেন ব্রাজিলের রোজারিও মিকেল। এখন দেখার পালা আসছে শুক্রবার কোন কোচের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

জেআর