দক্ষিণ কোরিয়া
এআই বুমে ভর করে যুক্তরাষ্ট্রে ২৬৫০ কোটি ডলারের শেয়ার ছাড়লো হাইনিক্স

এআই বুমে ভর করে যুক্তরাষ্ট্রে ২৬৫০ কোটি ডলারের শেয়ার ছাড়লো হাইনিক্স

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক জোয়ারে ভর করে যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের শেয়ার ছেড়ে ২৬৫০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা এসকে হাইনিক্স। শুক্রবার এ দাম ঘোষণা করা হয়। এটি হবে বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহৎ শেয়ার বিক্রির ঘটনা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় বহাল

সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় বহাল

২০২৪ সালে স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি সংক্রান্ত মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দেয়া সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) এই রায় ঘোষণা করা হয়। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মেক্সিকোতে ফুটবল উন্মাদনা; প্রত্যাশা-বাস্তবতায় ভক্তদের মিশ্র অভিব্যক্তি

মেক্সিকোতে ফুটবল উন্মাদনা; প্রত্যাশা-বাস্তবতায় ভক্তদের মিশ্র অভিব্যক্তি

চলমান ফিফা বিশ্বকাপের তিন স্বাগতিকের মধ্যে একটি মেক্সিকো। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভসূচনার পর দেশটিতে ফুটবল উন্মাদনা পেয়েছে নতুন মাত্রা। ভক্তদের প্রত্যাশা, কোয়ার্টার ফাইনালে খেলবে তাদের দল। তবে বাস্তবতা বিচারে প্রত্যাশার পারদ নিচে রাখতে চান অনেকেই।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইওলের যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইওলের যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন চাপিয়ে দেয়ার ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় তাকে।

সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে সেনাপ্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) সেনাসদরে তিনি এ সাক্ষাৎ করেন।

জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন স্যামসাং প্রধান লি জে-ইয়ং

জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন স্যামসাং প্রধান লি জে-ইয়ং

দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট স্যামসাং প্রধান লি জে-ইয়ংকে জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। ২০১৫ সালে প্রায় ৮ বিলিয়ন ডলারের আর্থিক জালিয়াতি ও কোম্পানির নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

উদ্বোধনের সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কিম জং উনের যুদ্ধজাহাজ

উদ্বোধনের সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কিম জং উনের যুদ্ধজাহাজ

কিম জং উনের উপস্থিতিতে উদ্বোধনের সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় উত্তর কোরিয়ার অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ। এটিকে অপরাধমূলক কাজ উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুদ্ধজাহাজটির ওপর নজর রাখছে ওয়াশিংটন ও সিউল। এদিকে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোরিয়ান বিনিয়োগকারীরা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোরিয়ান বিনিয়োগকারীরা

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বিদেশি বিনিয়োগ আনতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানায়। এসময় প্রধান উপদেষ্টা কোরিয়ান ও চীনা বিনিয়োগকারীদের জন্য একটি প্রাতরাশ মিটিং আয়োজনের ঘোষণা দেন। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি ডেডিকেটেড হটলাইন এবং কল সেন্টার সেবা স্থাপন করার প্রস্তাবও দেন।

অভিশংসন শুনানিতে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট

অভিশংসন শুনানিতে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট

সাংবিধানিক আদালতের শুনানিতে উপস্থিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। অভিশংসনের বিষয়ে আদালতে আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) সাক্ষ্য দেবেন ৩ জন। এদের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রী লি সাং-মিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিন ওন-সিকও আছেন।

ট্রাম্পের প্রতিশ্রুতির পরও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার ইঙ্গিত নেই

ট্রাম্পের প্রতিশ্রুতির পরও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার ইঙ্গিত নেই

ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিলেও এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। উল্টো কয়েকদিন পর তিন বছর পূর্ণ হতে যাওয়া যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার শঙ্কা অনেকের। কারণ ট্রাম্প ক্ষমতায় আসার পর হামলার মাত্রা বাড়ানোর পাশাপাশি বোমারু বিমান ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া জোরালো করেছে রাশিয়া। অন্যদিকে যুদ্ধে ভড় করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে উত্তর কোরিয়া, এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন ইউক্রেনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা।

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের শ্রদ্ধা

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের শ্রদ্ধা

বিমান দুর্ঘটনায় নিহত ১৭৯ যাত্রী প্রতি শ্রদ্ধা জানালেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেশটির বিমান পরিচালনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জরুরি ভিত্তিতে নিরীক্ষার নির্দেশ দিয়ের পর সোমবার নিহত আরোহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে তদন্ত ইউনিট। সামরিক আইন ঘোষণার দায়ে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান তাদের।