প্রতিরক্ষা
সংঘাত এড়াতে প্রতিরক্ষা জোরদার করছে জাপান; সংবিধানে পরিবর্তনের ইঙ্গিত

সংঘাত এড়াতে প্রতিরক্ষা জোরদার করছে জাপান; সংবিধানে পরিবর্তনের ইঙ্গিত

জাপানকে অবশ্যই তার ‘প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে হবে’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিবাদী অবস্থান থেকে সরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ অঙ্গীকার রয়েছে; আশ্বস্ত করলেন মার্ক রুটে

ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ অঙ্গীকার রয়েছে; আশ্বস্ত করলেন মার্ক রুটে

আটলান্টিক পারের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার এখনো অটুট রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মার্ক রুটে। তিনি জোর দিয়ে বলেন, ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থায় ওয়াশিংটন প্রতিনিয়ত শীর্ষস্থানীয় ভূমিকা পালন করে যাচ্ছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিরক্ষা-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক

প্রতিরক্ষা-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ (শনিবার, ৬ জুন) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে এ যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

তাইওয়ানের ভবিষ্যৎ কোনো ‘বিদেশি শক্তি’ নির্ধারণ করতে পারে না: লাই চিং-তে

তাইওয়ানের ভবিষ্যৎ কোনো ‘বিদেশি শক্তি’ নির্ধারণ করতে পারে না: লাই চিং-তে

তাইওয়ানের ভবিষ্যৎ কোনো ‘বিদেশি শক্তি’ নির্ধারণ করতে পারে না বলে মন্তব্য করেছেন দ্বীপদেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে। আজ (বুধবার, ২০ মে) তার প্রেসিডেন্সির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। সম্ভাব্য চীনা হামলা মোকাবিলায় তাইওয়ান মূলত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার ওপর নির্ভরশীল। আশারক আল-আওসাত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে মাইন আছে কি না নিশ্চিত নয় ফ্রান্স

হরমুজ প্রণালিতে মাইন আছে কি না নিশ্চিত নয় ফ্রান্স

ইরান ও ওমান সংলগ্ন হরমুজ প্রণালিতে কোনো মাইন পেতে রাখা হয়েছে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না ফ্রান্স। মার্কিন গণমাধ্যমগুলোতে ওই এলাকায় অন্তত ১০টি মাইন শনাক্ত হওয়ার খবর আসার পর ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভউট্রিন তার দেশের এমন অবস্থানের কথা জানালেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রতিশ্রুতি হয়নি: ইন্দোনেশিয়া

আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রতিশ্রুতি হয়নি: ইন্দোনেশিয়া

মার্কিন সামরিক উড়োজাহাজকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়ার বিষয়ে একটি আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) সই করলেও এ নিয়ে কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসুদ্দিন। মঙ্গলবার পার্লামেন্টে এক শুনানিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

নিজেদের তৈরি ‘ফাতাহ-৪’ নামের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বাহিনীর প্রস্তুতি যাচাই এবং এই অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষার অংশ হিসেবে এই সফল উৎক্ষেপণ করা হয়। গত বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন সেনাপ্রধান

জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন সেনাপ্রধান

জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বৈশ্বিক অস্থিরতা ও নতুন নতুন সংকটের কারণে এখন জ্বালানি নিরাপত্তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তারেক রহমান।

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে বললো সুইডেন

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে বললো সুইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর অঙ্গীকার পুনর্মূল্যায়নের কথা বলার পর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫ থেকে ৯ এপ্রিল বিমান বাহিনীর বার্ষিক মহড়া

৫ থেকে ৯ এপ্রিল বিমান বাহিনীর বার্ষিক মহড়া

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন বিমান ঘাঁটি ও ইউনিটসমূহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ইরানের তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প

ইরানের তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চাইলে ইরানের তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।