সংঘাত বন্ধ ও শত্রুতা দমনে জাতিসংঘকে অগ্রাধিকার দেয়ার আহ্বান চীনের

চীন ওজাতিসংঘের পতাকা
চীন ওজাতিসংঘের পতাকা | ছবি : সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ ও শত্রুতা দমনে জাতিসংঘকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক বৈঠকে এ কথা জানায় বেইজিং।

চীনের প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্য ও তার জনগণকে কোনোভাবেই বৃহৎ শক্তিগুলোর ভূ-রাজনৈতিক কৌশলের বলি হতে দেয়া যাবে না।

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলিদের দখলদারিত্ব। এর দলে গাজায় পুনর্গঠন প্রচেষ্টাও অসম্ভব করে তুলেছে।

আরও পড়ুন:

জাতিসংঘে ফিলিস্তিন প্রতিনিধি অভিযোগ করেন, অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে ইসরাইলি বাহিনী। দ্বি-রাষ্ট্র গঠনের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানানো হয়।

এফএস