যুদ্ধবিমান
১৮ বছর পর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ, প্যারেড স্কয়ারে বর্ণিল আয়োজন

১৮ বছর পর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ, প্যারেড স্কয়ারে বর্ণিল আয়োজন

দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হলো কুচকাওয়াজ। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকালে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বর্ণিল এই কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও বিদেশি কূটনীতিকরা। নান্দনিক এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ফুটিয়ে তোলা হয় দুর্যোগ দুর্বিপাকে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়।

যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের; অস্বীকার ইসরাইলের

যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের; অস্বীকার ইসরাইলের

ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সূত্রে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েল এ দাবি অস্বীকার করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এ ধরনের তৃতীয় ঘটনা।

কাতার ও সাইপ্রাসজুড়ে টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানের অভিযান; জানালো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

কাতার ও সাইপ্রাসজুড়ে টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানের অভিযান; জানালো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ব্রিটিশ টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান ‘ব্রিটিশ স্বার্থ রক্ষায়’ অভিযান চালিয়েছে। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদিতে ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সৌদিতে ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় সৌদি আরবে এখন পর্যন্ত মার্কিন বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

দেশের জাতীয় পর্যায়ে গৌরব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চিকিৎসক ও গণস্বাস্থ্য আন্দোলনের পথিকৃৎ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দিচ্ছে সরকার। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

সমাজসেবা বা জনসেবা সার্বিক অবদানের জন্য (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, অক্ষত আছেন বিমানের ক্রুরা

কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, অক্ষত আছেন বিমানের ক্রুরা

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (সোমবার, ২ মার্চ) সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র; কূটনীতির ওপরই জোর দেয়ার দাবি হোয়াইট হাউজের

মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র; কূটনীতির ওপরই জোর দেয়ার দাবি হোয়াইট হাউজের

ইরানকে ঘায়েল করতে মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র বাড়িয়েই চলেছে যুক্তরাষ্ট্র। সমুদ্রপথে বিশাল রণতরী মোতায়েনের পর মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশলী স্টিলথ যুদ্ধবিমান। হোয়াইট হাউজ যদিও বলছে কূটনীতির ওপরই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরান বলছে, কূটনীতিকে প্রাধান্য দিলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব।

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাতে পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অস্ত্রের বাজারে নতুন খেলোয়াড় পাকিস্তান!

অস্ত্রের বাজারে নতুন খেলোয়াড় পাকিস্তান!

সামরিক চুক্তি থেকে যুদ্ধ সরঞ্জাম বিক্রি- আরব বিশ্বে নিজেদের সক্ষমতার জানান দিতে কৌশলী হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে জেএফ-১৭ যুদ্ধবিমানের চাহিদা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের অস্ত্র নির্মাতাদের সঙ্গে পাল্লা দিতে চায় ইসলামাবাদ। আল জাজিরার বিশ্লেষণ বলছে, এ পরিকল্পনায় বাধা হতে পারে আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তবে পাকিস্তানের সঙ্গে আরব রাষ্ট্রের সামরিক চুক্তি আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ককে আরও বৈচিত্র্যময় করবে।

বিস্ফোরণে কাঁপলো কারাকাস; অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে

বিস্ফোরণে কাঁপলো কারাকাস; অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তীব্র বিস্ফোরণে কাঁপলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। পরপর সাতটি বিস্ফোরণ, হেলিকপ্টার আর যুদ্ধবিমানের শব্দে আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা। এ হামলায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট মাদুরো। এদিকে হোয়াইট হাউজ এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও সিবিএস নিউজের দাবি, ট্রাম্পের নির্দেশেই এ সামরিক অভিযান। বড় ধরনের সংঘাত এড়াতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে প্রতিবেশি দেশ কলম্বিয়া।

ড্রোন আক্রমণ ঠেকাতে তৈরি হচ্ছে এআই নিয়ন্ত্রিত ড্রোন

ড্রোন আক্রমণ ঠেকাতে তৈরি হচ্ছে এআই নিয়ন্ত্রিত ড্রোন

আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে আলোচিত ও বহুল ব্যবহৃত অস্ত্র এখন ড্রোন। ছোট রিকনেসান্স ড্রোন থেকে শুরু করে অ্যাসল্ট ইউনিট। প্রায় প্রতিটি ওয়ার ব্রিগেডেই এখন ড্রোনের উপস্থিতি বাধ্যতামূলক। তবে তুলনামূলক সস্তা হলেও, ড্রোনের ঝুঁকিও কম নয়। এবার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে ড্রোন ঠেকানোর পদ্ধতিকে চ্যালেঞ্জ জানাতেই তৈরি হচ্ছে এআই নিয়ন্ত্রিত ড্রোন।