বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞান বিকাশের বিকল্প নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
0

আগামী প্রজন্ম এবং বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞান বিকাশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বাংলা একাডেমিতে ‘জিয়া স্মৃতি বইমেলা’র এক আলোচনা সভায় তিনি কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘১৯৭১ সালে তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব যখন দ্বিধাবিভক্ত এবং স্বাধীনতা ঘোষণা করতে গড়িমসি করছিল, তখন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন।’

বর্তমান রাজনীতির কথা উল্লেখ করে বলেন, ‘রাজনীতিতে শুধু জিন্দাবাদ স্লোগান দিয়ে আগামী প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলা যাবে না।’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘সামরিক শাসক গণতন্ত্রকে রুদ্ধ করে। কিন্তু শহীদ জিয়া ছিলেন এর ব্যতিক্রম। তিনি গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছিলেন।’

আইনমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সবাইকে একত্রিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান।’

জেআর