Recent event

সড়কের পাশে ৮৪ প্যাকেট মাংস, এক নজর দেখতে স্থানীয়দের ভিড়

উদ্ধার করা মাংসের প্যাকেট দেখতে স্থানীয়দের ভিড়
উদ্ধার করা মাংসের প্যাকেট দেখতে স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
0

নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।

আজ (বৃহস্পতিবার, ৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশে রাস্তা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। তবে মাংসগুলো কীসের, তা এখনো জানা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়রা দেখে থানা পুলিশে সংবাদ দেয়। মাংসগুলো প্যাকেট অবস্থায় ছিল। তবে কীসের মাংস, তা এখনো বলা যাচ্ছে না।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্যাকেটে কীসের মাংস, তা বলা সম্ভব না। পরীক্ষার পর বলা যাবে।’

এনএইচ