ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আজ (বুধবার, ২২ অক্টোবর) হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কয়েক দিন আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে। আমার মনে হচ্ছে, আমরা সমাধানের আরও কাছাকাছি পৌঁছেছি।’
এমনকি, হয়তো এখনই আমরা এ পর্যন্ত সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’
এর আগেও একই ধরণের দাবি করেছেন ট্রাম্প।
তবে কয়েক দফা আলোচনা ও গত বছর আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করেও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হয়নি।
মস্কো তার সর্বোচ্চ দাবিগুলো থেকে সরে আসেনি।—বাসস





