শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় নির্বাচনি মোটরসাইকেল শোডাউন শেষে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন একটি দলের প্রস্তাব মাত্র। এই দাবিতে প্রমাণিত হয় তাদের ভিত্তি দুর্বল। কারণ পিআর পদ্ধতিতেকে সংসদ সদস্য হবে মানুষ আগে জানতে পারবে না। সে ক্ষেত্রে বলা যায় পিআর পদ্ধতির নির্বাচন একটি অযৌক্তিক দাবি। এসব দাবি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’
আরও পড়ুন: ট্রাইব্যুনালের চার্জশিটে থাকা ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে: সেনাবাহিনী
আশরাফ হোসেন আলিম বলেন, ‘আমি চেয়ারম্যান ছিলাম। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সে সময়ে আমি ব্যাপক মানুষদের পাশে দাঁড়িয়েছি। এলাকার উন্নয়ন করেছি। তাই সংসদ সদস্য হয়ে মানুষের আরও কাছাকাছি থাকতে চাই।’
এর আগে গত বছরের ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির সদস্য মো. আশরাফ হোসেন আলিম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।





