নিহত দুইজনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। এ সময় সামনে থেকে আরেকটি পিকআপ গাড়ি চলে আসলে নড়াইল নামক বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দশজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর ও ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দশজন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় দুপুর পৌনে ১টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকাগামী সাকুরা পরিবহন নামের একটি বাস ও বরিশালগামী ইউনিক পরিবহন নামের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।





