Recent event

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উন্নয়নে কাজ করা হবে: ভূমিমন্ত্রী

মিজানুর রহমান মিনু
মিজানুর রহমান মিনু | ছবি: সংগৃহীত
0

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সার্কিট হাউজে রাজশাহীর বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

এ সময় মিজানুর রহমান বলেন, ‘এ মন্ত্রণালয়ে ‎কোথাও কোনো অন্যায় দুর্নীতির প্রশ্ন আসে না। এই মন্ত্রণালয় নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। কিছু শিখেছি আরও কিছু শিখছি।’

আরও পড়ুন:

পরে তিনি রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিভাগের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএস