কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি
পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে মহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ জিকে সেচ খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু মহাম্মদ আলী একই এলাকার রহমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুরে ওই শিশু তার বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে শিশুটি জিকে খালে পড়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে খালে ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী শিশুটির বাড়িতে ভিড় করছেন।

মিরপুর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ