আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
আরও পড়ুন:
জানাজার নামাজে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী পুলিশ সুপার টি.এম.মোশাররফ হোসেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ সহ বিএনপির নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
এর আগে, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল বাদ যোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নাম্বার বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।





