মালদ্বীপ চার জাতি ফুটবল টুর্নামেন্টে সুলিভান ব্রাদার্স নিয়ে অনিশ্চয়তায় বাফুফে

দলের ম্যানেজার শাহীন হাসান
দলের ম্যানেজার শাহীন হাসান | ছবি: এখন টিভি
0

মালদ্বীপ চার জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলাদেশের ৩২ সদস্যের প্রাথমিক দল নির্বাচন করেছে বাফুফে। তবে বিদেশি ফুটবলারদের মধ্যে তানিল সালিককে পাওয়া গেলেও সুলিভান ব্রাদার্সের বিষয়ে এখনও নিশ্চিত নয় ফেডারেশন। বাফুফে ভবনে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন দলের ম্যানেজার শাহীন হাসান।

এক মাস আগে মালদ্বীপে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়ে সুলিভান ব্রাদার্সের। জমজ দুইভাইয়ের প্রথম টুর্নামেন্ট হলেও দলের সাফল্যে তাক লাগানো পারফর্ম করেন। বিশেষ করে জোড়া গোল তাক লাগান রোনান সুলিভান। এবার তাদেরকে ভাবা হচ্ছে জাতীয় দলের জন্য!

তবে জুনে মালদ্বীপে শুরু হতে যাওয়া চার জাতি টুর্নামেন্টে সুলিভান ব্রাদার্সকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনা থাকলেও দু’জনকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে টুর্নামেন্টের জন্য বাংলাদেশি বংশোদ্ভুত বাকি খেলোয়াড়সহ ৩২ জনকে এরইমধ্যে নির্বাচন করেছে ফেডারেশন।

বাংলাদেশ অলিম্পিক দলের ম্যানেজার শাহিন হাসান বলেন, ‘তানিল মনে হয় অ্যাভেইলেবল আছে যেটা কনফার্ম। এখন পর্যন্ত কনফার্ম এটার সঙ্গে ১০০ পারসেন্ট কথা হইছে। যতটুকু আমি জানতে পারছি। আর বাকি যারা আছে ওদের সঙ্গে কথা চলতেছে। কারণ জানেন যে প্রবাসী প্লেয়ার যারা আছে ওদের তো অনেক অ্যাকাডেমিক লেভেলের কাজ থাকে বা যে ক্লাবে খেলে ওই ক্লাবের একটা ইস্যুজ আছে। ওরা আবার এই খেলার পাশাপাশি ওদের পড়ালেখাটারও একটা প্রাধান্য দেয় বা ওদের ফ্যামিলির একটা ব্যাপার আছে। ওইসব ব্যাপার নিয়ে উনাদের সঙ্গে কথা হচ্ছে হয়তো আমরা আজকে কালকের মধ্যে ওদের ডিসিশনটা জানতে পারবো।’

আরও পড়ুন:

এদিকে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে জাতীয় দলের মতো আরও একটি দল হওয়ায় লিগে ভালো করেও মূল দলে খেলতে না পারার স্থানীয় খেলোয়াড়দের এতদিনের আক্ষেপ ঘোচানোর ভালো সুযোগ বলে মনে করেন ম্যানেজার শাহীন হাসান।

তিনি বলেন, ‘আমাদের লিগে খেলে অনেক প্লেয়ার। অনেক প্লেয়ার হইলে তো সবাই তো আর এখানে সুযোগ পাওয়ার মতো ভালো না। যেহেতু দুইটা টিম হইছে, কিছু প্লেয়ার হয়তো এখানে আসতে পারবে। আমি মনে করবো এখানে ২৩ একটা ন্যাশনাল টিমের বি দল। আর জাতীয় দলে যখন আপনি নেশন ফ্ল্যাগ নিয়ে যাবেন সেটা যে দলই হোক খেলতে পারাটা হইছে সুযোগ পাওয়াটা হইছে আমি মনে করি গর্বের ব্যাপার। তারপরও যেসব প্লেয়ার আছে যারা যাবে অবশ্যই একটা টিম থাকার জন্য অনেকে যাইতে পারে নাই, এখন দুইটা টিম হওয়ার জন্য অনেকে যাইতে পারছে।’

৩০ মে মালদ্বীপের উদ্দেশে রওনা হবে মারুফুল হকের দল।

এসএস