শামা ওবায়েদ বলেন, ‘তার নাম ব্যবহার করে অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে এরইমধ্যে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘কে এম ওবায়দুর রহমান ছিলেন একজন শক্তিশালী সাংগঠনিক ব্যক্তিত্ব, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার আদর্শ ধারণ করতে হলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং কোনোভাবেই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।’
আরও পড়ুন:
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান, যাতে দল ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম কে এম ওবায়দুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।




