নিহত দিনমজুর আফছার সরদার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আফসার সরদারের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসে। তাকে হাত পা বাঁধা অবস্থায় পান। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান স্থানীয়রা।
এ অবস্থায় এলাকাবাসী আফসার সরদারকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’
তিনি জানান, মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।





