নিহত শিশুরা হলেন; নয় বছর বয়সী সাকি আকতার এবং সানজিদা আকতার।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশু দুইটি স্থানীয় মাদ্রাসায় পড়ে। আজ দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তারা খেলতে যায়। পাশের জমিতে ইটভাটার জন্য মাটি কাটায় প্রায় ১০ ফুট গভীর গর্ত তৈরি হয়। যা অরক্ষিত ছিলো।
আরও পড়ুন:
একপর্যায়ে তারা সেখানে ডুবে গেলে, স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে। এ সময় পানি সেচ দিয়ে, তাদের খোঁজাখুঁজি শুরু হয়, প্রায় ১ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।





