বজ্রপাতে রহমত উল্লাহ উজ্জল (৪০) নামে এক কৃষক গুরুতর আহত হয়। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। এসময় আরও একজন আহত হয়।
আরও পড়ুন:
এদিকে দুপুরে আকাশে মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন গফরগাঁওয়ের পাগলা থানার উস্থি ইউনিয়নের ধাইরগ্রামের মমতাজ আলী নামে এক বৃদ্ধ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





