কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে নারীর মরদেহ উদ্ধার

পরিত্যক্ত কোয়ার্টার
পরিত্যক্ত কোয়ার্টার | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৬ মে) বিকেলে সুগার মিলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ বিকেল ৩টায় স্থানীয় বাসিন্দারা মিলটির পরিত্যক্ত কোয়ার্টারের মধ্যে অর্ধগলিত অবস্থায় পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।’

এসএস