আজ (শুক্রবার, ২৯ মে) জেলার হয়বতপুর এলাকা থেকে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রজব আলী হয়বতপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হয়বতপুর বেগম খালেদা জিয়া কলেজ সংলগ্ন মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় রজব আলী নামের এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ঘটনার পর পুলিশ নিহতের স্ত্রী ও সন্তানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলে নিয়ে যায়। তবে পরিবার বলছে, ঝড়ের সময় আ কুড়াতে গিয়ে রজব আলী নিখোঁজ হন।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, ‘মরদেহের শরীরে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’




