স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ওই এলাকায় বিদ্যুতের একটি কাঠের খুঁটি ভেঙে যাওয়ার পর সেখানে সাময়িকভাবে একটি বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে খুঁটিটি অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিদ্যুৎ বিভাগ সেটি অপসারণে কোনো ব্যবস্থা নেয়নি।
আজ সকালে মাঠে ঘাস খেতে গিয়ে গরুগুলো ওই বিদ্যুৎ প্রবাহিত বাঁশের খুঁটির সংস্পর্শে আসে এবং ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এসময় স্থানীয় লোকজনের সতর্কতায় মাঠের আরও কয়েকটি গরু রক্ষা পায়। আকস্মিক এ দুর্ঘটনায় সর্বস্বান্ত হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখন উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন।
আরও পড়ুন:
কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, ‘বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।




