রাঙামাটিতে বিজিবির অভিযানে রসুন ও সারের বস্তা আটক

জব্দকৃত পণ্য
জব্দকৃত পণ্য | ছবি: এখন টিভি
0

রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার আটক করেছে বিজিবি। তবে পাচারকারীরা দ্রুত সটকে পড়ায় এসময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া মালামালের আর্থিকমূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিজিবি।

আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে মালামালগুলো সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় অভিযান পরিচালনা করে পাচারকাজে ব্যবহৃত পণ্যগুলো আটক করা হয়।

জব্দকৃত ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জেআর