আজ (মঙ্গলবার, ৩০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের হেয়াকো, বালুটিলা ও নারায়ণহাট বাজার এলাকায় একযোগে তাদের কর্মসূচি চলে।
এসময় তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ কর্মসূচিতে অংশ নেন। সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন দীর্ঘ যানজটে আটকা পড়ে। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির উত্তরাঞ্চলের মানুষ প্রশাসনিক, স্বাস্থ্য, শিক্ষা ও সরকারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাই জনগণের সুবিধা, সময় ও যাতায়াত ব্যয় বিবেচনায় ‘যৌক্তিক স্থানে’ ফটিকছড়ি উত্তর উপজেলা সদরদপ্তর স্থাপন সময়ের দাবি বলে জানান তারা।
আরও পড়ুন:
দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
তারা জানান, একটি উপজেলার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেয়া। কিন্তু সদরদপ্তর যদি অধিকাংশ মানুষের জন্য দূরবর্তী ও অযৌক্তিক স্থানে করা হয়, তাহলে নতুন উপজেলা গঠনের উদ্দেশ্যই ব্যাহত হবে। তাই জনমত, ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগব্যবস্থা এবং জনসংখ্যার বিষয় বিবেচনায় ফটিকছড়ি উত্তর উপজেলা সদরদপ্তর ‘যৌক্তিক জায়গায়’ স্থাপনের দাবি জানানো হয়।





