বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসের মুন্সী।
নিহত নাছের আলী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন ভ্যানচালক নাছের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তাকে আটকায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ও গলা কেটে পালিয়ে যায়। পরে আহত নাছের দৌঁড়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির বাড়িতে গিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক নাছের।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তারপরও ঘটনাটি আরো খতিয়ে দেখতে এবং জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ।





