স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) রাতে রাজনগরের আকুয়া এলাকায় মনু নদীর বাঁধের একটি বড় অংশ আকস্মিক ভেঙে যায়। তীব্র স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করায় মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। ওই সময় রাতে বন্যার পানিতে আটকা পড়ে নিখোঁজ হন বৃদ্ধ আশরাফ আলী। এরপর শুক্রবার সকালে আকুয়া গ্রামে তার মরদেহ ভেসে ওঠে।
রাজনগরের টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে বাঁধ ভেঙে পানি ঢোকায় কয়েকটি গ্রামের মানুষ আকুল পাথারে পড়েন। রাতেই বন্যার পানিতে তলিয়ে গিয়ে আশরাফ আলী মারা যান এবং সকালে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।





