আজ (রোববার, ১৯ জুলাই) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ সাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
এসময় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু এমপি, সদস্য সচিব রুকুনোজ্জামান সরকার রোকন বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে শহিদ সাগরের খুনিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। ২০২৪ এর ১৯ জুলাই ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে সাগরকে হত্যা করে দুর্বৃত্তরা।





