মূলত দেশের কোথাও কোনোপ্রকার জ্বালানি সংকট না থাকার পরো গেল রাত থেকে জেলার বিভিন্ন পাম্পে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় লক্ষকরা যায়। এসময় তেলের দাম বৃদ্ধির গুজব ছড়ায় কেউ কেউ। এ অবস্থায় দ্রুত এই সমস্যা নিরসনে বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধে সভা করা হয়।
এতে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তরসহ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, ব্যবসায়ী নেতারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত হন।
আরও পড়ুন:
সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুদ করার কোনো প্রয়োজন নেই।’
গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক তথ্য জেনে সবাইকে সচেতন থাকতে বলেন তিনি।
তিনি বলেন, ‘অযৌক্তিকভাবে জ্বালানি তেল ক্রয় বা মজুদ করলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তাই আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে হবে।’
এতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সভায় জ্বালানি তেলের বর্তমান সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি এবং ভবিষ্যতে সরবরাহ স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় পেট্রোল পাম্প মালিক, ব্যবসায়ী নেতারা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। এতে তেলের ক্রয় বিক্রয়ে পাম্প মালিকদের সব প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক।





