নিহত ব্যক্তির নাম মো. রাব্বিনুর (৪৫)। সে উপজেলার ধনাকুর্শা বাঁশকান্দি গ্রামের মৃত মইজ উদ্দিনের বড় ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক্যাল ও প্লাম্বার মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে রাব্বিনুর তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় মাছভর্তি একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





