একদিন পর বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র | ছবি: সংগৃহীত
0

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

আজ (শনিবার, ১৫ আগস্ট) সকাল ১১টায় ইউনিটটি চালু করা হয়। বর্তমানে এখান থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়।

এদিকে, কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে এবং সেখান থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আর ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

এসএইচ