এর পাঁচ মিনিট পরই মেটকাফের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অজিরা। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান অধিনায়ক রাফিনিয়া। বিরতির পরও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।
৬৯ মিনিটে এন্ড্রিকের পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রুনো গিমারায়েস। ৮০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।





